আম্মাজানের জন্য ভালবাসা
প্রিয় কন্যা,
কাউকে ভালবাসতে পারা এবং কারও কাছে থেকে ভালবাসা অর্জন করতে জানা- এক মহৎ প্রাপ্তি। তুমি যেন নিজের গণ্ডিকে নিজের পাশে বসিয়ে, সীমাহীন জগতের তুলনায় নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে পারো, নিজের চারিপাশে নিয়ত বিরাজমান অব্যক্ত সহিংসতা আর জীবনের নোংরা ভারসাম্যহীনতার সাথে কখনোই যেন তুমি না মানিয়ে নিতে শিখো, বাবা এই প্রার্থনা করি।
দুনিয়ার সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত কোণে, মুহূর্তের জন্য আনন্দ আবিস্কার করে যেন তুমি আপ্লুত হও। সৌন্দর্যের অদেখা পরতে, এর গভীরতা উপলব্ধি করতে পারার যে কৌশল, সেটি তুমি হাতেকলমে শিখে নিয়ো।
জীবনের যে জটিল পংক্তিমালা, তাকে কখনোই সহজ মনে করো না, কিংবা সহজ ভাষাকে জটিলতার আবর্তে ফেলো না। তাঁরা প্রত্যেকেই স্বতন্ত্র, তোমার স্বপ্নগুলোর মতো।
শক্তিকে সম্মান করতে শিখবে, ক্ষমতাকে নয়।
আর এই সবকিছুর ঊর্ধ্বে, যেটা তোমাকে মা অবশ্যই জানতে হবে, তা হল পর্যবেক্ষণ করতে পারা। জীবনকে, তোমার চারিপাশের মানুষকে, এই দুনিয়ার ঝড়ো গতিতে ছুটে চলা ঘটনাগুলোকে, তুমি মনোযোগের সাথে দেখবে। মনে রাখবে, কথা সবাই বলতে পারে। কিন্তু সবাই মন দিয়ে শুনতে পারে না।
তুমি দেখবে, শুনবে এবং বুঝতে চেষ্টা করবে।
কোন সময়, কোন পরিস্থিতি, কোন সত্য থেকে কখনোই মুখ ঘুরিয়ে নিবে না।
মা একটা জরুরী জিনিস স্মরণে রেখো- দুনিয়াতে সবাই ইতিহাসের সঠিক পাশে থাকতে পারে না। যারা পারে, তাঁরা সহজে বিস্মৃত হয় না।
মন উজাড় করে ক্ষমা করবে- তাকে, যে ক্ষমা প্রার্থনা করে।
কিন্তু কখনও ভুলে যাবে না।
আর বেঁচে থাকবে। দুনিয়া আলোকিত করে বেঁচে থাকবে। সশরীরে আর এক সময় অশরীরে।
তুমি দুনিয়া থেকে বিচ্ছেদ নিলেও, দুনিয়া যেন তোমাকে না ভুলে।
শুভকামনা ও প্রার্থনা।
'আমার কন্যাকে'
রাজীব হোসেন
(এই লেখাটি আমার প্রিয় লেখিকা অরুন্ধতী রায়ের "দ্য কস্ট অফ লিভিং" প্রবন্ধের একটি অংশের খুব ঘনিষ্ঠ ভাবানুবাদ। লেখিকা যে প্রেক্ষাপটে লিখেছেন, আমি তা নিজের খুশি মতো বদলে নিয়েছি। অরুন্ধতী'র লেখাটা পড়ে নিজের কন্যার কথা মনে হল। তাই লিখলাম)
Rajib Hossain’s body of work is remarkably diverse. Born in a village and raised amidst the fields—running along the earthen ridges—he enjoyed a childhood filled with mischievous adventures and cherished memories. The same child who once spent his days secretly catching fish, stealing mangoes, and roaming the countryside eventually stepped into the sprawling campus of Faujdarhat Cadet College during his adolescence.
More about the author