লাভ ইট অর লিভ ইট
এই দুঃসাহসিক জীবনকে আপনি হয় ভালোবেসে আলিঙ্গন করুন, নয়তো পরিত্যাগ করুন। লাভ ইট অর লিভ ইট।
"আর্মি কমান্ডো কোর্স" নামের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কঠিন প্রশিক্ষণ শেষে একজন প্যারা কমান্ডো জন্ম হয়। ২৬ সপ্তাহব্যাপী কঠোর ট্রেনিং শেষে প্রস্তুত হওয়া কমান্ডো সদস্য থেকে, বাছাই করা কমান্ডোদের নিয়ে একটি স্পেশাল ফোর্সেস (Special Forces) বা বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী গড়ে ওঠে। এই বাহিনীর সংগঠন, প্রশিক্ষণ, কার্যপরিধি, জীবনযাপন, অপারেশনাল দায়িত্ব সবকিছুই ভিন্নধর্মী। প্রতিদিনের রুটিন কার্যক্রমের অবসরে তাদের বারবার স্বরণ করিয়ে দেওয়া হয়, কমান্ডো হিসাবে তাঁর নিজ জীবনের চেয়ে মিশনের গুরুত্ব বেশি। দেশের স্বার্থে যে-কোনো সময়, জলে, স্থলে ও আকাশপথে যে-কোনো অপারেশনে তাঁরা তাঁদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত। তাঁদের মোটো (Motto) "ডু অর ডাই" (Do or Die) এবং "লাভ ইট অর লিভ ইট" (Love it or leave it), সকল কমান্ডো অন্তরে ধারণ করেন।
বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্সেস ইউনিটের গৌরবময় ইতিহাস গড়ে ওঠার পেছনে অনেক নিষ্ঠাবান মানুষের দীর্ঘ সময়ের আত্মত্যাগ ও অবদান জড়িয়ে আছে। কমান্ডো প্রশিক্ষণের চারণভূমি "স্পেশাল ওয়ারফেয়ার উইং" নামক স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ যথাযথ মান বজায় রেখে প্রশিক্ষণ পরিচালনা করেছেন। তার ফলে বাংলাদেশ সেনাবাহিনী "দ্য ফিউ দ্য বেস্ট" (The few The Best) প্যারা কমান্ডো সেনাসদস্য পেয়েছে, যাদের সমন্বয়ে স্পেশাল ফোর্সেস গঠিত। এই বাহিনীর অগ্রপথিক ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়নের জীবন রোমাঞ্চকর, বিপদসংকুল এবং প্রতিদিন চ্যালেঞ্জ ভরা। তবুও এখানে রয়েছে উন্মুক্ত আকাশের হাতছানি, হাস্যরসে ভরা সোনালি সময়, ভ্রাতৃত্বের বন্ধন আর অমোচনীয় স্মৃতিমালা। নিজেদের "চিতা" বলে পরিচয় দেওয়া এই বাহিনীর সদস্য, কর্মজীবনে চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিসম্পন্ন ও বিচক্ষণ।
এই দুঃসাহসিক জীবনকে আপনি হয় ভালোবেসে আলিঙ্গন করুন, নয়তো পরিত্যাগ করুন। লাভ ইট অর লিভ ইট।
বাংলাদেশ আর্ষি স্পেশাল ফোর্সেস ইউনিটের গৌরবময় ইতিহাস গড়ে ওঠার পেছনে অনেক নিষ্ঠাবান মানুষের দীর্ঘ সময়ের আত্মত্যাগ ও অবদান জড়িয়ে আছে। কমান্ডো প্রশিক্ষণের চারণভূমি "স্পেশাল ওয়ারফেয়ার উইং" নামক স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলের সম্মানিত ইলেক্ট্রিকরব্দ যথাযথ মান সমন্বিত রেখে প্রশিক্ষণ পরিচালনা করেছেন। তার ফলপ্রসূতিকে বাংলাদেশ সেনাবাহিনী "দ্য ফিউ দ্য বেস্ট" (The few The Best) প্যারা কমান্ডো সেনাসদস্য পেয়েছে, যাদের সমন্বয়ে স্পেশাল ফোর্সেস গঠিত। এই বাহিনীর অগ্রপথিক ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়নের জীবন রোমাঞ্চকর, উত্তেজনায় ভরা, বিপদসংকুল এবং প্রতিদিন চ্যালেঞ্জ ভরা। তবুও এখানে রয়েছে উন্মুক্ত আকাশের হাতছানি, হাস্যরসে ভরা সোনালি সময়, ভাতৃত্বের বন্ধন আর অমোচনীয় স্মৃতিখ্যা। নিজদের "চিতা" বলে পরিচয় দেওয়া এই বাহিনীর সদস্য কর্মজীবনে চিতাবাঘের মতো ক্ষিপ্তগতিসম্পন্ন ও বিচক্ষণ।